ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১৯:১৭আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৯:২৬

তানজিদ জামান সম্রাট। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে।

কুষ্টিয়ার মিরপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম তানজিদ জামান সম্রাট (১১)। শুক্রবার (১৪ আগস্ট) রাত ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী ক্যাশিয়ার বেদেনা আক্তারের ছেলে। সম্রাট স্থানীয় আমরা নতুন শিক্ষা নিকেতনের পিইসি পরীক্ষার্থী ছিল।

স্কুলছাত্র সম্রাটের মা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে মিরপুর জিয়া সড়কে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের ছাদে ঘুড়ি ওড়াতে গেলে অসাবধানতাবশত সম্রাট ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা। ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় তার নিজ বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার শেওড়াবাড়ীয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
সালমান শাহ হত্যা: ৩০ অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ৩০ অগাস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের