ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৯:২৫ আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:২৭

ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইমাজ আলী উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও আড়াপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে ওয়ার্ড সদস্যের স্ত্রী বাবার বাড়িতে গেলে, সেই সুযোগে পাশের বাড়ির গৃহবধূকে ডেকে এনে ধর্ষণ করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ওই গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

গৃহবধূর স্বামী ভ্যান চালক হারুন জানান, তার বাড়ির কাছাকাছি ইউপি সদস্যের বাড়ি। বিষয়টি জানার পর এলাকার লোকজন ইউপি সদস্যের বাড়িতে তার স্ত্রীকে পেয়ে পুলিশকে খবর দেয়। তার ঘরে ১১ বছর ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। গৃহবধূর দায়ের করা মামলায় ইউপি সদস্য ইমাজ আলীকে আদালতে সোপর্দ ও পরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি