তিন শর্তে হিলি চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার অনুমতি

হিলি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২০, ১৯:২০আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৯:৩১

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট  

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধের পর তিনটি শর্তে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গমনাগমনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত জানায়নি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি বেনাপোল দিয়ে তিন শর্তে ভারত-বাংলাদেশের মাঝে যাত্রী গমনাগমনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই ধরনের নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পেয়েছে।

তিনি বলেন, ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট, চলতি বছরের ১ জুলাই ইস্যুকৃত ভিসা, একইসঙ্গে ভারতীয় হাইকমিশনের অনুমতি ও পাসপোর্ট এবং যাত্রীর করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকতে হবে যা ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। এ সবকিছু থাকার পর ভারতে প্রবেশ করতে পারবে। একইভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় ওই নির্দেশনাগুলো মেনে তারপরেই দেশে প্রবেশ করতে পারবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট

তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরার ক্ষেত্রেও রয়েছে শর্ত। বৈধ পাসপোর্ট, ভিসা নবায়ন, ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সনদ ৭২ ঘন্টার মধ্যে হতে হবে। এসব কিছু থাকার পরেই তারা দেশে ফেরার অনুমতি পাবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী আরও বলেন, বাংলাদেশ সরকারের অনুমোদন মিললেও ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। এব্যাপারে তাদের সাথে কথা বলেছি। তবে তাদের কোনও সাড়া মেলেনি এবং তারা এসংক্রান্ত কোনও নির্দেশনা পাননি বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে সকল ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারত। এরপর আটকেপড়া যাত্রী পারাপার চালু থাকলেও ২৩ মার্চ থেকে যাত্রী গ্রহণ বন্ধ করে দেয় ভারত। তবে ভারতে আটকে থাকা বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
চুরি করতে চাকরি নিলেন রাজধানীর মার্কেটে, ২৫৯ ভরি স্বর্ণ নিয়ে গায়েব
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
চরের দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পাইপলাইন কেটে কীটনাশক ঢেলে দেয় সন্ত্রাসীরা
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’