রামুতে বাস উল্টে ২ যাত্রীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৯:৩৫আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:৩৫

উল্টে যাওয়া বাস কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু জোয়ারিয়ানালা বার্মা পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাঁদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাঁদে পড়ে যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ইউনিক পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। এ সময় জোয়ারিয়ানালার বার্মা পাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান এবং ১২ জন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ রবিবার
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ রবিবার
নেপালে বন্যার খবর সংগ্রহে কঠোর নিয়ম, কড়াকড়ির মুখে দেশি-বিদেশি সাংবাদিকরা
নেপালে বন্যার খবর সংগ্রহে কঠোর নিয়ম, কড়াকড়ির মুখে দেশি-বিদেশি সাংবাদিকরা
পানিতে ডুবেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
পানিতে ডুবেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
‘ইমরান জাতীয় বীর, তার কিছু হলে কাঁদবে পুরো পাকিস্তান’
‘ইমরান জাতীয় বীর, তার কিছু হলে কাঁদবে পুরো পাকিস্তান’
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট