আদালত পাড়ায় পুলিশের ওপর হামলা, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২০, ২০:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২০, ২১:০০

হবিগঞ্জ হবিগঞ্জ আদালতে আসামির সঙ্গে আসা এক যুবকের হামলায় গুরুতর আহত হয়েছেন কনস্টেবল মোস্তাক আহমদ (২৬)। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার মনতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আল আমিন জানান, দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন সেলিমের এক আত্মীয়। তখন সেলিম ওই আত্মীয়ের সঙ্গে আদালতের কক্ষে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কনস্টেবল মোস্তাক আহমদ (২৬) তাকে বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় হামলায় কনস্টেবল মোস্তাক আহমদ আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক কোর্ট পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে।

পরিদর্শক আল আমিন আরও জানান, বিকালে তাকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে সেলিমকে দোষী সাব্যস্থ করে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়াকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি
এয়ারলাইন কোম্পানিগুলোকে জেলেনস্কির হুঁশিয়ারি
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা