রাজবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০৩:২৪ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২০:৫৬

যাবজ্জীবন
রাজবাড়ীতে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার নাম মোছা. কহিনুর বেগম (৫০)।

মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

কহিনুর বেগম জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. কামরুজ্জামান কমলের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ২৩ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি কহিনুর বেগমের বসতঘর থেকে ৮শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাকে গ্রেফতার করা হয়।

ওইদিনই গোয়ালন্দ ঘাট থানায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ আদেশ দেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের কারাদণ্ড
 ১৪২ দেশ থেকে বিশ্বকাপের টিকিটের আবেদন ১ কোটি ৫০ লাখ ছাড়ালো!
 ১৪২ দেশ থেকে বিশ্বকাপের টিকিটের আবেদন ১ কোটি ৫০ লাখ ছাড়ালো!
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী