১৪২ দেশ থেকে বিশ্বকাপের টিকিটের আবেদন ১ কোটি ৫০ লাখ ছাড়ালো!

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৬:১৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:১৭

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ প্রকাশ পাচ্ছে টিকিটের আবেদনেই। টিকিটের লটারিতে নিবন্ধন চালুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার আইসিসি জানায়, আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষদের ১৪তম ওয়ানডে বিশ্বকাপ। গত ১ অক্টোবর টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানায়, এখন পর্যন্ত টিকিটের জন্য মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি আবেদন জমা পড়েছে। ১৪২টি দেশের ক্রিকেটপ্রেমীরা লটারিতে নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭। পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহেরই প্রতিফলন এই পরিসংখ্যান।

আইসিসি জানিয়েছে, ২০২৬ সালের ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আফ্রিকান সময় অনুযায়ী টিকিটের লটারিতে নিবন্ধন করা যাবে। 

একজন দর্শক প্রতি ম্যাচের জন্য একবার লটারিতে আবেদন করতে পারবেন। তবে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচের টিকিট পেতে চাইলে একাধিক ম্যাচের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

আইসিসি জানিয়েছে, কোনো ম্যাচের টিকিটের চাহিদা বরাদ্দের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাওয়া দর্শকদের নির্বাচন করা হবে। লটারিতে নির্বাচিত আবেদনকারীদের ই-মেইলে জানানো হবে, কীভাবে টিকিট কেনার প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের জয়ের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেদিকুল্লাহ
টেস্টে লিটনের বিশ্বরেকর্ড
লাঞ্চের আগে জুটি ভাঙলেন এবাদত  
সর্বশেষ খবর
শিশু নির্যাতন মামলার আসামির জামিনে নিন্দা ও প্রতিবাদ
শিশু নির্যাতন মামলার আসামির জামিনে নিন্দা ও প্রতিবাদ
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল
চীনে দীর্ঘমেয়াদি উন্নয়নে আশাবাদী অ্যাপল
সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএন‌পির একাংশের বি‌ক্ষোভ মিছিল
সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএন‌পির একাংশের বি‌ক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে