আটটি দেশীয় পাইপগানসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৮:১০আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৮:১৭

দেশীয় পাইপগানসহ যুবক আটক সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় আটটি পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক গোপাল বেলকুচির দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেলকুচির কান্দাপাড়ায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়।

ডিবির উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, সিরাজগঞ্জ ও পাবনার একটি চক্র অবৈধভাবে দেশীয় পাইপগান তৈরি করে চরমপন্থীদের কাছে বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বেলকুচির কান্দাপাড়ায় অভিযান চালিয়ে গোপালকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে প্লাস্টিকের ব্যাগে থাকা ৮টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপাল সূত্রধার এর আগেও দেশে তৈরি পাইপগানসহ গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে এসে ফের সে অস্ত্র পাচারে জড়িয়ে পড়ে। বেলকুচি থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে ফের মামলা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
তিন মাসেও পর্ষদ হয়নি, কমেছে আমানত: কোন পথে ইসলামী ব্যাংক
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন