১৮ বছর পর ধরা পড়লো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

মাগুরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১০:২৫আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১০:২৫

কারাগার

১৮ বছর পর গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন মোল্লা। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার শ্রীপুর থানা পুলিশ শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার সাচিলাপুর বাজার থেকে সুমন মোল্যা (৪৫) ওরফে সুকমানকে আটক করে।

শনিবার (২৯ আগস্ট) শ্রীপুর থানা পুলিশ জানান, ২০০০ সালে পূর্বশত্রুতার জেরে মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা টুলুকে দিনদুপুরে সৈকত হোটেল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সুমন। এ হত্যাকাণ্ডের পর থেকেই সে পালাতক ছিল। ২০০২ সালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে সে পলাতক ছিল। প্রায় ১৮ বছর পর শ্রীপুর থানা পুলিশ শুক্রবার সাচিলাপুর বাজার থেকে তাকে আটক করে।

সুমন ২০১৫ সালের উপজেলার কচুয়া গ্রামের সমাজ সেবক ও ব্যবসায়ী নিরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামিসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ বলেন, ৩২ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি সুমন সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে সাচিলাপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

/এসটি/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
শরতেও প্রতিদিন বৃষ্টি, তারপরও কেন কমছে না ভ্যাপসা গরম
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
গাড়ির বনেটের ভেতর থেকে ৭ ফুট দীর্ঘ অজগর উদ্ধার