নিষিদ্ধ ছাত্রলীগের মাগুরা জেলার সাবেক সভাপতি গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
২০ মে ২০২৫, ১২:২৭আপডেট : ২০ মে ২০২৫, ১২:২৭

মাগুরার সাবেক ছাত্রলীগ নেতা মীর মেহেদী হাসান রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত দেড়টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা রয়েছে। গত ৪ আগস্ট ঢাকা রোড এলাকায় সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন নিহত হন।

মৃত রাব্বির ভাই ইউনুস আলী গত ১৩ আগস্ট মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে। পরবর্তীতে ফরহাদ হোসেন হত্যার ঘটনায় ২১ আগস্ট আরও একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৬৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গণমাধ্যমকে জানান, মীর মেহেদী হাসান রুবেল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোয় তদন্ত অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি