নরসিংদীতে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১০:৪৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১০:৫০

এই রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয় নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য জানান।

নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোর সাড়ে ৫টার দিকে শাহিন নামে একজন আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শহরের খালপাড় কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।  

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
বিয়ে করলেন ৪ সন্তানের বাবা অর্জুন! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে