মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জে ৫ হাজার গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০২:৪০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০২:৫৪

মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার গাছ বিতরণ করে আওয়ামী লীগ। (বামে) গাছ লাগাচ্ছেন অনুষ্ঠানের উদ্বোধক আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন। (ডানে) এ উপলক্ষে মোনাজাত।

মুজিববর্ষ উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘সবুজ বৃক্ষ ও নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই গাছ বিক্রির টাকাও আপনাদের সংসারের উপযোগী হবে। তাই গাছ লাগিয়ে নিজেরা লাভবান হই।’
সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্নাসহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে সদর উপজেলার বহুলী ও শহরের হাজী আহম্মদ আলী আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে চারা বিতরণ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার