খালেদের ৬ উইকেটের পর সোহানের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৯:০৬আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:০৬

বাংলাদেশ ‘এ’ দলের পেসার খালেদ আহমেদের তোপে ২৫৬ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার দারুণ বোলিংয়ের পর ব্যাটারদের মধ্যে আলো ছড়ান নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক করেছেন সেঞ্চুরি। তার শতরানে বাংলাদেশ লিড নেওয়ার পথে। 

চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে আলোক স্বল্পতার কারণে দিনের কিছুটা সময় নষ্ট হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২৪৭ রান করেছে ৮ উইকেট হারিয়ে। ৭ রানে পিছিয়ে তারা। দুই উইকেট হাতে নিয়ে শুক্রবার তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ৮ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আরও ৩০ রান যোগ করে নিউজিল্যান্ড। ১০১ রানে ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কাতে ছিল তারা। তবে মিচেল হে ও ডিন ফক্সক্রফটের ৯৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে তারা প্রথম দিনে অলআউটের হাত থেকে রক্ষা পায়। দলীয় স্কোর আড়াইশ পার করতে বড় ভূমিকা রাখেন মিচেল। বৃহস্পতিবার শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৮১ রানের ইনিংস। 

আগের দিন ৬৮ রানে অপরাজিত থাকা মিচেল আজ নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ ৪৪ রানের জুটি। ক্লার্কের ব্যাট থেকে আসে ২৮ রান। এর আগে ফক্সক্রফট ৪৭ রান করেন। এই তিন ব্যাটারের দৃঢ়তায় কিউইরা শেষ পর্যন্ত ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে।

বাংলাদেশি বোলারদের মধ্যে ৫৯ রান খরচায় খালেদ শিকার করেন ছয়টি উইকেট। এছাড়া পেসার এনামুল হক তিনটি ও ইবাদত হোসেন নেন একটি উইকেট।  

নিউজিল্যান্ডকে ২৫৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে খেই হারায় বাংলাদেশ। ৪২ রানের মধ্যে দুই ওপেনার এনামুল হক বিজয় (২৪) ও জাকির হাসানকে (১২) হারায় তারা। ভালো খেলার ইঙ্গিত দেওয়া অমিত হাসান ১৮ রানের বেশি করতে পারেননি। কয়েক রানের মধ্যে মাহমুদুল হাসান জয়কে (২৫) হারায় স্বাগতিকরা। 

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সোহান। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে রানের গতি বাড়িয়ে নেন উইকেট কিপার এই ব্যাটার। ৩৩তম বলে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। পরবর্তী পঞ্চাশ করেছেন আরও ৪১ বলে। সবমিলিয়ে ৭৪ বলে সোহান প্রথম শ্রেণির ক্রিকেটের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। তার সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ সন্তোষজনক।

বাংলাদেশের অধিনায়ক সোহান ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলে আউট হন। এছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটার অঙ্কন খেলেন ২৫ রানের ইনিংস। লেট অর্ডারে ব্যাটিং করা নাঈম হাসান খেলেন ২০ রানের ইনিংস। হাসান মুরাদ (১৩) ও ইবাদত হোসেন (১) অপরাজিত আছেন। 

কিউই বোলারদের মধ্যে জশ ক্লার্কসন ৪৪ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া ক্রিস্টিয়ান ক্লার্ক দুটি এবং আদিত্য আশোক ও মোহাম্মদ আব্বাস প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী