সোনাইমুড়ী থানায় অনিয়মের অভিযোগে এসআই প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:০৯

অভিযুক্ত এসআই ফারুক হোসাইন

নোয়াখালীর সোনাইমুড়ী থানার এসআই ফারুক হোসাইনকে বিভিন্ন অনিয়মের অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশে অভিযুক্ত ফারুক হোসাইনকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রত্যাহার করা হয়। এ খবরে সোনাইমুড়ীর বিভিন্ন মহল স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, এসআই ফারুক প্রবাসীদের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে ঘর তল্লাশির নামে ইয়াবা ঘরে ঢুকিয়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। অনেক সময় নারীদের শ্লীলতাহানিও করতেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তাই তাকে চট্টগ্রাম ডিআইজি অফিস এর আদেশ নং- ১৬-২০২০/৭৭৭ মোতাবেক বার্তা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নোয়াখালী পুলিশের রিজার্ভ অফিসের উদ্দেশ্যে ছাড়পত্র দেওয়ার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী এবং তিনি নিজেও স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর অভিযোগ করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা