দুই বছরের শিশু বলাৎকারের শিকার!

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮

যশোর

এক কিশোরের বিরুদ্ধে দুই বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর পার্ক এলাকায় এ ঘটনাটি ঘটে। ছেলে শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা অভিযোগ করেন, তার দুই বছর এক মাস বয়সী ছেলেটি অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল। ওইসময় প্রতিবেশী ওই কিশোর কৌশলে ছেলেটিকে তার ঘরের ভেতর নিয়ে বলাৎকার করে। কান্নার শব্দ শুনে তার পাঁচ বছরের মেয়ে তাকে নিয়ে আসে। ছেলেটির কান্না থামছিল না। তিনি শিশুটির মলদ্বারে রক্ত দেখতে পান এবং হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) আরিফ আহমেদ জানান, শিশুর চিকিৎসাসেবায় বিশেষজ্ঞ ডাক্তার গিয়েছেন। শিশুটির আলামত সংগ্রহ করতে বলা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান বলেন, এ রকম একটা ঘটনা আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা