নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের দুই সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ১৮:১৮আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৮:১৮

র‌্যাবের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের দুই সদস্য সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদস্যরা মেহেরপুরের গাংনী থেকে নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। তাদের নিকট হতে ৩টি উগ্রবাদী জিহাদি বই ও ১১টি জিহাদি লিফলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ র‌্যাব ১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার খোকশা শেখ পাড়া গ্রামের মজিরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৪) ও একই গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে পাপন মোল্লা (২৭)। মহিদুল ইসলাম ও পাপন মোল্লা সরকার ঘোষিত নিষিদ্ধ আল্লাহর দলের সক্রিয় সদস্য। তারা নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরণ ও নিয়মিত চাঁদা প্রদান করে থাকে। 

তাদের গ্রেফতারে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় মহিদুল ইসলাম ও পাপন মোল্লাকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে আনা হয়। তাদের নিকট হতে ৩টি উগ্রবাদী জিহাদি বই ও ১১টি জিহাদি লিফলেট উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন