গাজীপুরে তিতাসের অভিযান, ১২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ০৯:২৬ আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৯:২৬

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নারীসহ ১৪ জনকে জরিমানা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) অভিযানকালে ১২শ’ অবৈধ আবাসিক সযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ ককরে তিতাস। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। গোপন সংবাদ পেয়ে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তর বারবৈকা, মীরবহর, পালেরপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাকসুদুল মাওলা মাসুদকে  চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও ১০ নারীসহ স্থানীয় ১৪ জনকে মোট এক লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করে আদালত। এসময় ১২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।  

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে
তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি