প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

নরসিংদী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৯:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৯:৫৯

নিহত রুবেল মোল্লা নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশের হাতে হামলায় ব্যবহৃত বল্লম পুলিশ ও স্থানীয়রা জানান, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ মামুন ভুঁইয়ার সঙ্গে আওয়ামী লীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। জমির এই বিরোধ মীমাংসার জন্য দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। এ সময় বৈঠকের বিচারকরা দুই পক্ষের জমির দলিলপত্র দেখে সীমানা নির্ধারণ করে সিদ্ধান্ত দেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী কখন স্থাপনা সরিয়ে নেওয়া হবে তা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রুবেল মোল্লা তাদের থামাতে গেলে প্রতিপক্ষ মামুন লোহার বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে। 

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করেছে। এ সময় হত্যায় ব্যবহৃত লোহার বল্লমটি উদ্ধার করা হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
৪০ বছরের দুঃখ নিয়েই চলে গেলেন তিনি
৪০ বছরের দুঃখ নিয়েই চলে গেলেন তিনি
সন্তানের চেয়ে পোষা প্রাণীতে কেন ঝুঁকছে মানুষ
সন্তানের চেয়ে পোষা প্রাণীতে কেন ঝুঁকছে মানুষ
বাসায় আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার
বাসায় আগুন, স্ত্রীসহ হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা