সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ: পরবর্তী শুনানি ১০ নভেম্বর

কক্সবাজার প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৩:২৭আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:৩৯

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলা

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারি রিভিশন মামলার পূর্ণাঙ্গ  শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

আজ (২০ অক্টোবর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। এদিন সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ারকে আদালতে উপস্থিতি থাকার নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন সিনহার বোন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।

শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড ফরিদুল আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।    

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট ফখরুল আলম জানান, মেজর সিনহা হত্যা মামলার বাদী ও সিনহার বোন ঢাকায় থাকেন। তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। তাই বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ কারণে বিচারক মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন।

মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষের আইনজীবী যে রিভিশন আবেদনটি করেছেন তা সঠিক ও গ্রহণযোগ্য নয়। সেটি আমরা আগামী ধার্য তারিখ আদালতে  আইনগতভাবে ব্যাখ্যা দেব।

লিয়াকতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেন সেই মামলার আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কেননা সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পর পরই আরও দুইটি মামলা দায়ের করেছিল। তাই একই ঘটনায় আরেকটি মামলা হতে পারে না। 

উল্লেখ্য, সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে  এ রিভিশন মামলা করা হয়েছিল। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানি হয়। শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য আজ ২০ অক্টোবর দিন ধার্য করেছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘সীমান্তের সুরক্ষায় সীমান্তবর্তী মানুষকে মিলিটারি ট্রেনিং দিতে হবে’ 
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
পুশইন-পুশব্যাক: সীমান্তে মানবাধিকার কোথায়
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান