আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য গ্রেফতার, নথিপত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ১৭:২০ আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৭:২০





গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে আতাউল্লাহ ওরফে সাগর (২২) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৩টায় র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগরের বাড়ি নরসিংদীর শিবপুরের ভরাতেরকান্দি এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত আতাউল্লাহ অনলাইনে বিভিন্ন সামাজিক মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়। পরে সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম -এবিটি) এ যোগ দেয়। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী হিসাবে কাজ করতো। সংগঠনের সদস্য বাড়ানোর জন্য ভুয়া ফেইসবুক আইডি, ফেইসবুক গ্রুপ, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপস ব্যবহার এবং এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের মাঝে প্রচার করে উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করতো। সে অনলাইনে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ওই সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত সাগর র‌্যাবকে জানায়, সে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার সশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেলে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্তিক ব্লগার ও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালিয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি