অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক সদস্যের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৫:৩৯আপডেট : ২১ মে ২০২৫, ১৫:৩৯

কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবুল কালাম আজাদ (৬০) নামের বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা পৌনে ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুলতানপুরে তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২০ মে) বিকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ মে) যশোর থেকে গড়াই পরিবহন বাসে নিজ বাড়িতে আসার উদ্দেশ্যে বের হন তিনি। ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকায় অজ্ঞান পার্টির লোকজন তাকে পানের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষক্রিয়ায় তিনি মারা গেছেন।’

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী