হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ৩ মামলায় গ্রেফতার ৬

লালমনিরহাট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ০৩:৫৩ আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৩:৫৯

 

শহীদুন্নবী জুয়েল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী জুয়েলকে(৫০) পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পৃথক তিন মামলায় শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ছয় আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের জ্যাঠাতো ভাই সাইফুল আলম বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে আরও শত শত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ১৬, ২০২০/৩১ অক্টোবর)। বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরও শত শত অজ্ঞাত আসামি উল্লেখ করে পৃথক একটি মামলা দায়ের করেছেন (নম্বর-১৫, ২০২০/৩১ অক্টোবর)। এছাড়া পাটগ্রাম থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছেন (নম্বর-১৪, ২০২০/৩১ অক্টোবর)।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা তিনটি মামলায় ছয় জন আসামিকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, আমরা পুলিশসহ ৯টি সংস্থা প্রকৃতভাবে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে। কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, এজন্য আমরা সময় নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, আসামিদের রবিবার লালমনিরহাট আদালতে সোপর্দ করে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

আরও পড়ুন:
জুয়েলের বিরুদ্ধে কোরআন অবমাননার প্রমাণ মেলেনি: গোয়েন্দা প্রতিবেদন

জঙ্গি সম্পৃক্ততা ছিল না, স্থানীয়রাই এ ঘটনা ঘটিয়েছে: রংপুর বিভাগীয় কমিশনার

জুয়েলের এই পরিণতি মানা যায় না

বুড়িমারীতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় তিনটি মামলা (ভিডিও)

‘জুয়েলকে মসজিদের বাইরে আনার পর পরিস্থিতি এমন হবে ভাবিনি’

হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি স্বজনদের

পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনার ছায়া তদন্তে র‍্যাব

‘যুবককে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হবে’

পিটিয়ে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

লালমনিরহাটে যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
চেম্বারে ডেকে ইনজেকশন পুশে হত্যা, বস্তাবন্দি লাশ মিললো নদীতে
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
জনপ্রিয়তা নয়, ইরানের পরমাণু হুমকি ঠেকানোই ছিল ট্রাম্পের লক্ষ্য: রুবিও
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
শীতের ছুটিতে ঘুরে আসুন ভারতের এই ৫ মনোরম গন্তব্যে
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
বিচারের অপেক্ষায় অপ্রতিমের বাবা-মা, একটাই প্রশ্ন তাদের
সর্বাধিক পঠিত
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী