ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ০৯:২০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৯:২৬

গ্রেফতার গাজীপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা হুমায়ুন রশিদ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর রবিবার (১ নভেম্বর) ধর্ষণের শিকার মেয়েটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন সন্ধ্যায় ইকবালকে গ্রেফতার করে। 

ইকবাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নতুন কসবা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা মামলার উদ্ধৃতি দিয়ে জানান, প্রায় এক যুগ আগে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার লতিফপুর সারদাগঞ্জ এলাকার বিধবা এক নারীকে বিয়ে করে ইকবাল। স্ত্রীকে নিয়ে ইকবাল সেখানেই বসবাস করতো। সে ওই এলাকায় টাইলস ও বিদ্যুৎ মিস্ত্রির কাজ করেন। ইকবালের স্ত্রীর প্রথম সংসারের মেয়ে (২০) গত জুলাই মাসে স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে আসেন। গত ৩০ জুলাই দুপুরে বাড়িতে একা পেয়ে ইকবাল তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই