প্রিয় গোল কোনটি, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫, ১১:৩২আপডেট : ২৩ মে ২০২৫, ১১:৩২

ভক্ত-সমর্থকদের চোখে লিওনেল মেসির নান্দনিক গোলের তালিকা দীর্ঘ। তবে অগণিত গোলের মধ্যে কোনটি তার প্রিয়? এলএমটেন সেই প্রশ্নের উত্তর দিলেন।

আজ থেকে ১৬ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন মেসি। বার্সেলোনার জার্সিতে ওই গোলটিকেই সমৃদ্ধশালী ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় বললেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।

আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মায়ামির হয়ে আটশর বেশি গোল করেছেন মেসি। এর মধ্যে ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা গোলটি বিশেষ।

মেসি বললেন, ‘আমার অনেক গোল ছিল যেগুলো সম্ভবত আরও অনেক বেশি সুন্দর ও মূল্যবান, গুরুত্বের দিক দিয়েও। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করা হেড গোল সবসময় প্রিয়।’

ম্যানইউর বিপক্ষে বার্সার ২-০ গোলের জয়ের ম্যাচে এদিন দ্বিতীয় গোলটি করেন মেসি। কাতালান ক্লাবের সঙ্গে তিনটি চ্যাম্পিয়ন্স লিগের প্রথমটি সেবার জেতেন মেসি।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম