নৌকা উদ্ধার করতে গিয়ে মাঝির মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ২১:৪৭ আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৫০

নেত্রকোনা নেত্রকোনার মদনে মগড়া নদীর সেতুতে আটকে যাওয়া নৌকা ছুটাতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর পাড়ে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘির পাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নৌকায় থাকা অন্য মাঝিদের সূত্রে জানা যায়, ব্যবসার উদ্দেশে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লী গ্রামের ফারুক মোল্লার কাছ থেকে এক বছরের জন্য নৌকাটি ভাড়া আনেন তৌহিদ মিয়া। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে নৌ পথে বালু বোঝাই করে বরিশালের উদ্দেশে রওনা হলে শুক্রবার সকালে মদন উপজেলার মগড়া নদীর দেওয়ার বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে নৌকাটি আটকে যায়। পরে সকাল থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকলে নৌকা ছুটানোর জন্য ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে টানাটানির এক পর্যায়ে তৌহিদ মিয়া নদীর পাড়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা তাকে মৃত ঘোষণা করেন।

সকাল থেকে নৌ চলাচল বন্ধ থাকায় মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ব্রিজের নিচে আটকে যাওয়া নৌকা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান, মদন ফায়ার সার্ভিয়ের স্টেশন অফিসার আহমেদুল কবির।

মদন থানার ওসি মাসুদুজ্জামান জানান, তৌহিদ মিয়া নামে এক মাঝির মৃত্যুর সংবাদে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উন্মে সালমা জানান, মগড়া নদীর দেওয়ান বাজার সংলগ্ন শহীদ আব্দুল কদ্দুছ সেতুতে নৌকা আটকে নৌ চলাচল বন্ধ রয়েছে। আটকে যাওয়া নৌকার মাঝি মারা গেছে। আমি ঘটনাস্থলে আছি। নৌকাটি সরাতে মদন ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
গ্রিড বিপর্যয়ে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
ইসরায়েলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহু-আইজেনকট হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত
সবার ওপরে কেইন, মেসি-এমবাপ্পেরা কত নম্বরে?
সবার ওপরে কেইন, মেসি-এমবাপ্পেরা কত নম্বরে?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান