মাস্ক ব্যবহারকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও

জামালপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০৩:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:৪৪

মাস্ক ব্যবহার করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ মাস্ক ব্যবহারকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এই উদ্যোগের অংশ হিসেবে বকশীগঞ্জ পৌর শহরে মাস্ক ব্যবহারকারীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা। এছাড়া সামর্থ্য থাকার পরও যারা মাস্ক ব্যবহার করেননি তাদের মাস্ক কিনতে বাধ্য করেছেন এবং আট জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।

ইউএনও মুন মুন জাহান লিজা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার জন্য সচেতনতা কার্যক্রম বৃদ্ধিসহ বিনামূল্যে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় অব্যাহত থাকবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমাগারে গেলো ছেলের মরদেহ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বললেন হাইওয়ে পুলিশ প্রধান
জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বললেন হাইওয়ে পুলিশ প্রধান
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে