কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর দ্বিতীয় ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১৮:১৬

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর দ্বিতীয় ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয়েছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্যের মধ্যে দ্বিতীয় ভাস্কর্যটির নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিস্বরূপ এ দ্বিতীয় ভাস্কর্যটির কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এরই মধ্যে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঠামোর কাজ সম্পন্ন করেছেন শিল্পীরা।

চলতি বছরের গত ১৩ নভেম্বর থেকে নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। এ প্রকল্পে ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ৩৫ হাজার টাকা।

এর আগে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের নির্মাণ কাজ শুরু হয়। গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাত দুইটার দিকে নির্মাণাধীন ওই ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলে তারা।

পরে সিসিটিভির ছবি দেখে ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ। একইদিন ভাস্কর্য ভাঙার ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন মামলা করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের