দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙ্গে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুরুল হক জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর্ ইউনিয়নের গাজীপুর গ্রামের রাজধরন মিয়ার ছেলে।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার (২০ ডিসেম্বর) বেলা ২টার দিকে জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আলাই মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এরপর দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে নুরুল হকসহ ১১ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’—বাঁধন
‘আমাকে আপনার প্রার্থনায় রাখবেন’—বাঁধন
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
পরিচিত জয়পুরের আড়ালে লুকিয়ে আছে যে অচেনা সৌন্দর্য
শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?
শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল সংসদে পাস
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল সংসদে পাস
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর