গফরগাঁওয়ে আবারও আওয়ামী লীগ প্রার্থীর জয়

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

এস এম ইকবাল হোসেন সুমন ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন নৌকা প্রতীকে ১২৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের আব্দুল্লাহ-আল-মামুন পেয়েছেন ১৯০ ভোট। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া। 

এছাড়া নয়টি সাধারণ ও তিনটি মহিলা সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরাই কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন ১ নম্বর সাধারণ ওয়ার্ডে জিয়াউদ্দিন, ২ নম্বরে আরিফুল ইসলাম ভূঁইয়া, ৩ নম্বরে আজিজুল হক, ৪ নম্বরে সোহরাব উদ্দিন, ৫ নম্বরে মশিউর রহমান কিরণ, ৬ নম্বরে আমান উল্লাহ, ৭ নম্বরে শাহজাহান সাজু, ৮ নম্বরে বাবুল হাসান এবং ৯ নম্বরে ফয়জুর রহমান জীবন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হচ্ছেন ১ নম্বরে রত্না আক্তার, ২ নম্বরে পারভীন আক্তার ও ৩ নম্বরে শামসুন্নাহার শিখা। 

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে প্রথম ধাপে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ গণনা শুরু হয়। ভোট গণনা শেষে সহকারি রিটার্নিং অফিসার শামসুন্নাহার ভূঁইয়া নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, মেয়র ইকবাল হোসেন সুমন দ্বিতীয়বারের মতো গফরগাঁও পৌরসভায় নির্বাচিত হয়েছেন। ফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের