কুড়িগ্রাম পৌর মেয়র নির্বাচিত নৌকার প্রার্থী কাজিউল

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২৩:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২৩:১৯

কাজিউল ইসলাম কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কাজিউল ইসলাম জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৬৪ ভোট।

পৌরসভার ২৪টি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৩৬ হাজার ৮৯৬; যা মোট ভোটের ৬৬ ভাগ। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্য প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী সফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৬৫ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সাইদুল হাসান দুলাল জগ প্রতীকে পেয়েছেন এক হাজার ৮১২ ভোট।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে পৌর নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভায় মোট ৫৬ হাজার ৩৯৭ ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৫০ জন এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থী কাজিউল ইসলাম জেলার দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় তার সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের