বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ১৪:৩৬আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৪:৩৮

ওবায়দুল কাদের দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদের সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলীয় সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরি হচ্ছে। যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বা প্রার্থীদের উসকানি দিচ্ছেন আগামীতে তাদের প্রার্থীতার সুযোগতো দেওয়া হবেই না, এমনকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।’
বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার সাইনবোর্ডে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হলেও নির্বাচন পরবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য সরকার সতর্ক দৃষ্টি রাখবে।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির জাতীয় সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আজ পাঁচ দিন হলো বিএনপির কাউন্সিল হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা কাজ শেষ করতে পারে নাই। বিএনপি তাদের মহাসচিব প্রার্থী বাছাই করার ক্ষেত্রেও লন্ডনের দিকে তাকিয়ে আছে। লন্ডন থেকে তাদের  নির্দেশনা আসবে, তবেই তারা মহাসচিব নির্ধারণ করবে। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল।’
এ সময় মন্ত্রী কাগজপত্র ঠিক না থাকায় ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় কয়েকজন চালককে সতর্ক করেন।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ)  ঢাকা বিভাগীয় উপ পরিচালক মাসুদ রহমান, উপ পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।

/বিটি/এফএস/ 

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি