নির্বাচন পরবর্তী সহিংসতা

সারিয়াকান্দিতে আহত আ’লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ১৯:৪২আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আহত কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ ফকির (৬৫) মারা গেছেন। শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের আব্দুল মজিদ ফকির ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ২২ মার্চ প্রথম দফা নির্বাচনের দিন বিকালে গ্রামে কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ফরহাদ ও তার সমর্থকদের সঙ্গে আবদুল মজিদ ফকিরের লোকজনের সংঘর্ষ ঘটে।এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুল মজিদ ফকির, আবুল আকন্দ ও আমজাদ হোসেন গুরুতর আহত হন। তাদের সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবদুল মজিদের ছেলে জিয়াউল হক জুয়েল থানায় একই এলাকার ফরহাদসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। গত ২৫ মার্চ আবদুল মজিদ ফকিরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় শামসুন নাহার ক্লিনিকে ভর্তি করা হয়। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সেখানে মারা যান।  সোমবার সকালে সারিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি (তদন্ত) আবদুল হাকিম জানান, নির্বাচনের দিন দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনায় মজিদ ফকির আহত হয়েছিলেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেছেন, এটি নির্বাচনি সহিংসতা নয়; পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

/টিএন/

/আপ: এইচকে/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি