বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৪:৪৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৪:৪৮

বরিশালবরিশাল-ঢাকা মহাসড়কে সাকুরা পরিবহনের বাসচাপায় আব্দুল আজিজ হাওলাদার (৫০) নামে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা ও আগৈলঝাড় উপজেলায় মোটরসাইকেল চাপায় আলোমতি বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলের এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত আব্দুল আজিজ মুণ্ডপাশা গ্রামের মজিদ হাওলাদারের পুত্র। অন্যদিকে আলোমতি আগৈলঝাড় উপজেলার বাকাল গ্রামের ইংগুল আলী খানের স্ত্রী।

গৌরনদী হাইওয়ে থানার এএসআই মো. হুমায়ুন জানান, উজিরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মুণ্ডপাড়া ফিরছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপজেলা ম্যানেজার আজিজ। পথে বিপরীত দিক  থেকে আসা সাকুরা পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসচালক ইচলাদি পেট্রোল পাম্পে গাড়ি রেখে পালিয়ে যান।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ  মো. মনিরুল ইসলাম জানান, ভ্যানযোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় আলোমতির মৃত্যু হয়েছে। এসময় ভ্যানের আরও ৩ যাত্রীও আহত হন। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালের শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি