ফুলতলায় দু’পক্ষের সংঘর্ষে ভ্যানচালক নিহত

খুলনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ২৩:৩৭ আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২৩:৪১

খুলনাআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার ফুলতলায় দু’পক্ষের সংঘর্ষে আবুল আলী লস্কর (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ৭ জন আহত হন। পরে পুলিশের পদক্ষেপে এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দামোদর কলোনিতে এ ঘটনা ঘটে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহতরা হচ্ছেন- শাহানারা বেগম (৩৫), ইয়াসিন আলী (১৮), রিয়াদুল ইসলাম (২০), রাশিদা বেগম (৩৫), সাদ্দাম মোড়ল (২৪), আজিজুল লস্কর (৩২) ও রুমকি আক্তার (২৫)।
ওস রফিকুল জানান, দামোদর কলোনিতে রাত ৭টায় জাতীয় পার্টি সভাপতি জোহর আলী মোড়লের অনুসারী ও আওয়ামীলীগে সদ্য যোগদান করা ৮টি পরিবারের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালক লস্কর  ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

তৃতীয় অস্ত্রোপচার হলো আবুল বাজানদারের হাতে

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন