ভারতীয় আইবি পুলিশের বিরুদ্ধে বাংলাদেশিকে মারধরের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০২:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০২:৫৩

বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় এক বাংলাদেশিকে ভারতীয় আই.বি পুলিশ মারধর করেছে বলে জানিয়েছেন এক যাত্রী। সন্তোষ কুমার দে (৪০) নামক যাত্রীর অভিযোগ, বুধবার সন্ধ্যায় তাকে ভারতীয় ইমিগ্রেশন গেটে কর্মরত আই.বি. পুলিশের এসআই দিন মারধর করেছেন। বাংলাদেশ সীমান্তের বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

সন্তোষ কুমার চট্টগ্রাম জেলার রাওজান থানার পূর্ব ডাকুয়া গ্রামের ধিরেন্দ্র লাল এর ছেলে।  

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় যুবককে জেলহাজতে পাঠানো সেই এএসআই প্রত্যাহার

জানা গেছে, সন্তোষ দে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যান। চিকিৎসা শেষে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টম তল্লাশি শেষে বাংলাদেশে প্রবেশের জন্য ভারতীয় গেটে আইবি পুলিশের চেকিংয়ে আসেন। এ সময় তিনি এসআই দিনার কাছে পাসপোর্ট দেন। এসআই দিনা তখন পাসপোর্টের সঙ্গে ডলারের রশিদ দেখতে চান। ডলারের রশিদ বের করতে দেরি হলো কেন-এই কথা বলে সন্তোষকে মারধর শুরু করেন দিনা। এ সময় সন্তোষ আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে নো-ম্যানসল্যান্ডে থাকা কুলিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

আরও পড়ুন: রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামে কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেছি। কিন্তু কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ করলে ভারতীয় আইবি পুলিশকে বিষয়টি নিয়ে আমরা অভিযোগ করতাম।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে