নারায়ণগঞ্জে নৌশ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২২:১১আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২২:১২

সংঘর্ষে আহত শ্রমিকেরা নারায়ণগঞ্জে নৌধর্মঘট সমর্থনে বের হওয়া দুটি সংগঠনের মিছিলকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫নং সারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পান্না মিয়া, শিমুল, মিজানসহ উভয়পক্ষের ১০ শ্রমিক আহত হন।
সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে, ৭ দফা দাবিতে শুক্রবার বিকেল ৫টায় শহরের ৫নং সারঘাট এলাকা থেকে সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে মিছিল বের করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। অপরদিকে একই সময়ে ৩নং মাছঘাট এলাকায় সমাবেশ করছিল বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। মিছিলটি সমাবেশস্থল অতিক্রম করার সময়ে হঠাৎ করে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী