গোপালগঞ্জে নিহত সাধু সমাহিত, হত্যার দায়ে অভিযুক্ত তরুণ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ০১:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ০১:৫৯

সাধু পরমানন্দ রায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধু পরমানন্দ রায়ের (৭৫) মরদেহ রবিবার দুপুরে সমাহিত করা হয়েছে। এর আগে শনিবার বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার রাতে হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক বলেন, শনিবার রাতে  টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখ মান্নুর ছেলে শরিফুল শেখকে (২৫) এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছেলেটির মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার দুপুরে সাধু পরমানন্দ রায়ের মরদেহ টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাসুড়িয়া গ্রামের নিজ বাড়িতে সমাহিত করা হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত সাধু পরমানন্দ রায় টুঙ্গিপাড়ার দক্ষিণ বাসুড়িয়া গ্রামের মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি বাসুড়িয়া শ্রী শ্রী বাই রসরাজ  আশ্রমের রসরাজ ঠাকুরের অনুসারী ছিলেন। তিনি সেখানে সনতন ধর্ম চর্চা করতেন।

আরও পড়ুন:  Comilla প্রেমের বলি সালাউদ্দিনের লাশ ছিল লাগেজে

পরমানন্দ রায়ের ছেলে দয়াল রায় বলেন, শনিবার বিকেলে বাবা গিঙ্গাডাঙ্গা হাটে বাজার করতে যান। হাট থেকে ফেরার সময় শরিফুল আসবাবপত্রের একটি দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করতে থাকে। পরে অস্ত্রের উপর্যুপরি আঘাতে তাকে রক্তাক্ত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনায় নিয়ে যাই। খুলনা থেকে পরে রাতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

সাধু পরমানন্দ রায়ের পরিবারের পক্ষ থেকে এই নির্মম হত্যার বিচার দাবি করা হয়েছে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে