সেই আ. লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

নরসিংদী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ২২:১৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২২:২৭

নরসিংদী ‘ইউপি নির্বাচন: নরসিংদী স্টাইল; কারে মারবেন কারে ধরবেন জানিনা, শুধু নৌকাকে বিজয়ী করতে হবে’ এই শিরোনামে অডিওসহ ১৯ এপ্রিল বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর রায়পুরা উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আব্দুস সাদেক ও মরজাল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সানজিদা খাতুন নাসিমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি রায়পুরার রাধানগর ও মরজাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হয়।
আরও পড়ুন:  নরসিংদী ‘কারে মারবেন কারে ধরবেন জানি না, শুধু নৌকাকে বিজয়ী করতে হবে’ (অডিও)

চিঠিতে উল্লেখ করা হয়:

আগামী ৭ মে ২০১৬ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচনি প্রচারনাকালীন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান আব্দুস সাদেকের দেওয়া বক্তব্য ইউনিয়ন পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর ১৮ (ক) ও ৩০ লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী সানজিদা খাতুন নাসিমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। নির্বাচন কমিশন এর উপরোক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ পূর্বক অত্র সচিবালয়কে অবহিত করার অনুরোধ করা হলো।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের