নির্বাচন পরবর্তী সহিংসতা

ভেড়ামারায় সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ২২:৪৪ আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ২৩:৩১

কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারায় এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ভেড়ামারার ফকিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের নাম মজিবর রহমান(৬৮)। তিনি ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি বিএনপির সমর্থক ছিলেন।
আরও  পড়ুন:  হবিগঞ্জে ৪ শিশুর লাশ উদ্ধার করা হচ্ছে হবিগঞ্জে ৪ শিশু হত্যা: মামলার চার্জশিট গ্রহণ করেননি আদালত

এ ঘটনায় নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে দুইজনকে আক্রমণ করা হয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উৎঘাটন করে দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়