অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড

ছুটিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রাবিতে

রাবি প্রতিনিধি
০২ মে ২০১৬, ১৬:৪২আপডেট : ০২ মে ২০১৬, ১৬:৫৯

ছুটিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রাবিতে

গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখবেন শিক্ষকরা। সোমবার (২ মে) বেলা সাড়ে ১০টায় ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ ইংরেজি বিভাগের শিক্ষকরা এ ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ৬ মে থেকে ২৭ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি চলবে। তবে এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে ১৯ মে পর্যন্ত। এ কারণে ১৯ মে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের দশম দিনে সকাল ১০টায় কলাভবনের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে আসে। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ্, অধ্যাপক জহুরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান, অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি প্রমুখ।
রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘আমাদের আগামীতে যেন এভাবে আন্দোলন করতে না হয়, রক্তপাত দেখতে না হয়। এজন্য এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তারা যেই হোক না কেন তাদের ধরতে হবে। সরকার যেন দায় এড়ানোর চেষ্টা না করে সেজন্য সজাগ থাকতে হবে।’
সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শতভি বলেন, ‘যারা বিচার চাইলো তারা কবরে যাওয়ার পরে বিচার করলে কোনও লাভ হবে না। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’ ড. রেজাউল হত্যার বিচার রাবিতে মিছিল

সমাবেশ শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা প্রতীকী কফিন মিছিল বের করে প্রতিবাদ করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির কর্মসূচিতে যোগ দেয়।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকা তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। কর্মবিরতি চলাকালে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত তারা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে যোগ দেয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চালনায় বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক মখলেছুর রহমান, সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক জালাল উদ্দিন, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সেলিনা পারভীন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি খোন্দকার ইমামুল হক, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি, তোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন- 

সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

পাচারকারীদের সহায়তা করছেন বিএসএফ কর্মকর্তারা!



/এফএস/ এপিএইচ/

 






সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক