বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ০৫:১৯আপডেট : ০৮ জুন ২০১৬, ০৫:২২

গ্রেফতার বগুড়ার শহরতলির শহরদিঘি ও কাহালু উপজেলার দোগাছী ছয়ঘড়িয়াপাড়া গ্রাম থেকে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় এক নারীসহ চার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের শহরদিঘির নজরুল ইসলামের ছেলে আল রাব্বি (২২), পালশা হাজিপাড়ার ওমর ফারুক মণ্ডলের ছেলে আশিক মণ্ডল (২১), পালশা পশ্চিমপাড়ার ইসরাফিল হোসেনের ছেলে পারভেজ হোসেন বাপ্পী (২২) ও কাহালু উপজেলার দোগাছী ছয়ঘড়িয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী লেবু বেগম (৪৮)।
বগুড়া ডিবি পুলিশের ইনসপেক্টর আমিরুল ইসলাম জানান, বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুদ আছে—এমন খবর পেয়ে সোমবার রাতে শহরদিঘির রাব্বির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রাব্বি অন্যদের কাছে আরও অস্ত্র থাকার কথা স্বীকার করেন। রাতেই পালশা হাজিপাড়ায় আশিকের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। আশিক জানান, পিস্তল পারভেজের বাড়িতে আছে। পালশা পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করলে তিনি জানান, অস্ত্রটি লেবু বেগমের কাছে আছে। তাদের নিয়ে রাতেই কাহালুর দোগাছী ছয়ঘড়িয়াপাড়া গ্রামের লেবু বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। ঘর থেকে লুকিয়ে রাখা বিদেশে তৈরি ৭.৬৫ ক্যালিবারের একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাপ্পী ও রাব্বি গত অক্টোবরে নওগাঁর মহাদেবপুরে দুটি পিস্তলসহ ধরা পড়েছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসার পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। এছাড়া পারভেজ গত বছর ঈদের আগে বগুড়া শহরে জলেশ্বরীতলা এলাকায় রহমানিয়া এক্সক্লুসিভের কর্মচারীকে ছুরিকাঘাত করে মোটা অংকের টাকা ছিনিয়ে নিয়েছিলেন। এ ব্যাপারে গ্রেফতার চারজনের বিরুদ্ধে দুটি অস্ত্র ও একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মাদক ব্যবসায় নিরাপত্তার স্বার্থে ও প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের হামলা থেকে বাঁচতে তারা অস্ত্র রাখেন।

আরও পড়তে পারেন:  বরিশালে ৩ শিবিরকর্মী গ্রেফতার 

/এমএনএইচ/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম