নওগাঁয় সদ্য সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে রিটকারীদের বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই রিটকারী প্যানেলভুক্ত শিক্ষকদের প্রাধান্য দিয়ে নিয়োগের আবেদন জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে তারা নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে এ আবেদন করেন।
আবেদনকারীরা বলেন, সারাদেশে সদ্য জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে নওগাঁর কয়েকজন শিক্ষক আদালতে রিট করেন। রিটের বিপরীতে আদালত প্যানেলভুক্ত রিটকারীদের শিগগির নিয়োগের আদেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট দফতর আগের প্যানেলের আলোকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে রিটকারীরাই নিয়োগ বঞ্চিত হতে চলেছেন। তাই শিগগির রিটকারীদের প্রাধান্য দিয়ে প্যানেলভুক্তদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান আবেদনকারীরা।
আরও পড়ুন:
তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি, ১৩৯টির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন ১২৬টির
/এসএনএইচ/টিএন/আপ-এনএস/







