বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ কর্মী ফজলুল হক বাচ্চুকে গ্রেফতারে পর মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কাউন্সিলর ফজলুল হক বাচ্চু সম্প্রতি যুবলীগে যোগদান করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশায় আসক্ত। বুধবার রাতে মাদক সেবনের পর তিনি মাতলামি করছিলেন। এ সময় পুলিশ তাকে ১৫১ ধারায় গ্রেফতার করে। পরে পরিবারের সদস্যদের অনুরোধে মেয়ে জামাই আবদুল হামিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তাকে বগুড়া শহরের নামাজগড় এলাকায় রিহ্যাব নামে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, কাউন্সিলর বাচ্চুর বিরুদ্ধে মাদক সেবনের পর উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। কোনও অঘটন ঘটাতে পারেন তাই তাকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন: দুদকের মামলায় দেড় বছর পর কালীগঞ্জের সাবেক পিআইও গ্রেফতার
/এআর/







