বগুড়ায় আট একর জায়গায় গুচ্ছগ্রাম, ঠাঁই হবে ৪০ পরিবারের

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২০ জুন ২০১৬, ১৫:৪৮আপডেট : ২০ জুন ২০১৬, ১৫:৪৮

বগুড়া বগুড়ার সোনাতলার শিচারপাড়ায় ৮ একর জায়গায় ওপর নির্মিত হচ্ছে আরও একটি গুচ্ছগ্রাম। যেখানে ঠাঁই হবে গৃহহীন ও ভূমিহীন ৪০ পরিবারের। গত বছর ওই এলাকায় আরও একটি গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। যেখানে ৬০ ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জোড়গাছা ইউনিয়নের  শিচারপাড়া গ্রামে খোদাদিলেরপাড়া মৌজায় প্রায় ৮ একর জায়গায় নির্মাণ করা হচ্ছে গুচ্ছগ্রাম। ভূমি মন্ত্রণালয় মাটি ভরাটের জন্য ১৬৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। গত মে মাস থেকে সেখানে শ্রমিকরা পুকুর খনন ও মাটি ভরাটের কাজ করছেন। মাটি ভরাটের কাজ শেষ হলেই শুরু হবে ঘর নির্মাণ। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ থাকবে একটি ঘর, ল্যাট্রিন ও বন্ধু চুলা। এছাড়াও ৫টি পরিবারের জন্য ১টি করে টিউবওয়েল। পাশাপাশি থাকছে ফুল ও ফলের বাগান। গুচ্ছগ্রামে বসবাসের সুযোগ পাওয়া ভূমিহীন পরিবারগুলোকে স্বাবলম্বী করতে একটি সঞ্চয় সমিতি এবং মাছ চাষের জন্য বড় পুকুরও খনন করা হচ্ছে।

গত শুক্রবার সরেজমিন ওই এলাকায় গিয়ে ভূমিহীনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতা পর কোনও সরকার তাদের পুনর্বাসনে এভাবে এগিয়ে আসেনি। বর্তমান সরকারের এ কাজে তারা খুব খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে সিভিআরপি প্রকল্পের আওতায় মনোরম পরিবেশে গুচ্ছগ্রামটি নির্মিত হচ্ছে। এখানে বসবাসকারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও থাকছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গুচ্ছগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, গুচ্ছগ্রামে বাড়িঘর হবে সাজানো গোছানো। ভূমিহীনরা সেখানে সুখে ও স্বাচ্ছন্দে বাস করতে পারবেন। গরু-ছাগল, হাঁস মুরগী, মাছ চাষ করে তারা স্বাবলম্বী হবেন।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, ‘শেখ হাসিনা সরকারের অবদান, গৃহহীনের বাসস্থান’ এ স্লোগানকে বাস্তবায়ন করতে দেশব্যাপী আশ্রয়হীন ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে।

তিনি আরও জানান, সরকারের এ উদ্দেশ্য বাস্তবায়িত করতে যমুনা ও বাঙালি নদী বেষ্টিত সোনাতলা উপজেলার শিচারপাড়ায় ভূমিহীন মানুষকে পুনর্বাসন করতে গুচ্ছগ্রাম নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই সরকার প্রায় এক কোটি টাকা ব্যয়ে ওই এলাকায় ৬০ জন ভূমিহীন পরিবারকে একটি করে ঘর বরাদ্দ দিয়েছে।

আরও পড়ুন:


অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

জিডি করে তদন্ত: এত অস্ত্র কোথা থেকে এলো?

/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম