নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

নওগাঁ প্রতিনিধি
২২ জুন ২০১৬, ১৩:৪৭আপডেট : ২২ জুন ২০১৬, ১৩:৪৯

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩ নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার সাপাহার উপজেলার তাজপুর এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নাজির উদ্দীন  নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হন। এদিকে,মহাদেবপুর উপজেলার খামারবাড়ী এলাকায় বাসের চাপায় অটোরিকশা চালক লিটন (২৭) ও অজ্ঞাতনামা (২৫)এক যাত্রী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।

সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, বেলা ১১টার দিকে সাপাহারের তাজপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন উপজেলার বিনোদপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজির উদ্দীন। আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত অটোরিকশা চালক তলাপাড়া গ্রামের শফি উদ্দীনের ছেলে মফিজ উদ্দীনকে দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে, মহাদেবপুর থানার ওসি সাবের রেজা চৌধরী জানান, মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এলাকায় দুপুর ১২টার দিকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লিটন মারা যান। গুরুতর আহত দুইজনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশার যাত্রী অজ্ঞাতনামা আরও একজন মারা যান।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত লিটন নওগাঁ সদর উপজেলার পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  

আরও পড়ুন:

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের