আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে আগুন

নিহত প্রকৌশলী রিপনের গ্রামের বাড়িতে শোকের মাতম

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ২১:০৪আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:০৪

আলাউদ্দিন টাওয়ারে লিফট ছিঁড়ে আগুন রাজধানীর উত্তরায় ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলী মাহমুদুল হাসান রিপনের গ্রামের বাড়ি বগুড়ায় চলছে শোকের মাতম। এ ঘটনায় গ্রামবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

প্রকৌশলী মাহমুদুল হাসান রিপন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের বাজার এলাকার মোজাম্মেল হক বেলাল মণ্ডলের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোটবেলা থেকেই রিপন খেলাধুলা পছন্দ করতেন। বিশেষ করে ক্রিকেটের প্রতি আগ্রহ বেশি ছিল। ১৯৯৪ সালে তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। ১৯৯৮ সালে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে দক্ষতার সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাশ করেন। বর্তমানে তিনি ওই শপিং কমপ্লেক্সের ডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

শনিবার রাতে স্থানীয় পাবলিক মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মেয়ে মেহনাজ হাসান মাইসা ও ছেলে মুস্তাকিম হাসান দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
আরও পড়ুন:

আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৭

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের