হিলি স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৯ জুন ২০১৬, ১৪:৩৩আপডেট : ২৯ জুন ২০১৬, ১৫:৩৭

আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে  আগামী ১ জুলাই শুক্রবার থেকে টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে।

হিলি শুল্ক স্টেশন

আগামী ১০ জুলাই রবিবার থেকে বন্দর দিয়ে আবারও দু’দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু হবে। 

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের এক বৈঠকে আসন্ন পবিত্র ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষে ঘোষণাকৃত সরকারি ছুটি অনুযায়ী হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে ১ জুলাই শুক্রবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৯ দিন পণ্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

/টিএন/

আরও পড়ুন: বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট এবার দেশেই নেওয়া হবে

                    ভারত ফিরছে সনু

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম