সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৯:০০আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:০১

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের গোপীনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা খাতুনের স্বামী সাইদুর রহমান শাহিন পাবনা জেলা ডিএসবি’র কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, পাবনায় কর্মরত সাইদুর রহমান শাহীন ঈদের ছুটিতে বাড়ি আসলে স্ত্রী নাজমার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব বাধে।
ছুটি কাটিয়ে স্বামী চলে যাবার পর নাজমার সঙ্গে তার দেবরেরও কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রবিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি।
সকালে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আপাতত একটি ইউডি বা অপমৃত্যুর মামলা হয়েছে।
/এইচকে/
/আপ:এআর/

আরও পড়ুন: জঙ্গি হামলা: রাজশাহীতে রেস্টুরেন্টে নেই বাড়তি নিরাপত্তা

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের