রাবি শিক্ষকদের হুমকিদাতা অভিযোগে গ্রেফতার তিনজনের রিমান্ড মঞ্জুর

রাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ২০:২৪আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:২৪

রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হুমকিদাতা অভিযোগে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে তাদের হাজির করে ১২ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক কুদরত-ই-খোদা দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার কাওসার (২০), তার প্রতিবেশী খলিলুর রহমান (২৪) এবং মাদারীপুর জেলার সাইফুল ইসলাম (২৮)।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হুমকিদাতা সন্দেহে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক  করা হয়।  ২০ জুলাই তাদের রাজশাহীর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে আদালত ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত দেড় বছরে নামে-বেনামে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ জন শিক্ষককে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়। ‘পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি’, ‘চরমপন্থি গ্রুপের নেতা’, ‘সর্বহারা পার্টি’,‘লাল বাহিনী’ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করা হতো বলে জানা গেছে। এসব ঘটনায় বিভিন্ন সময় হুমকিপ্রাপ্ত শিক্ষকরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সর্বশেষ গত ১৯ জুলাই হুমকিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন মতিহার থানায় একটি মামলা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আটকদের আদালতে হাজির করে ১২ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসব হুমকির ঘটনায় আরও কারা জড়িত তা জিজ্ঞাসাবাদে জানা যাবে বলে ধারণা করছেন তিনি।

আরও পড়ুন:

কোচিং সেন্টারে যাওয়ার নাম করে বাড়ি ছাড়ে হাসান

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের