জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ১৩:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৪:০৩

জয়পুরহাটের কালাই উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা এবং জয়পুরহাট হানাইল নোমানিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গিবিরোধী মানববন্ধন করে

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আজ (শনিবার) সকাল সাড়ে দশটায় কালাই থানা প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় অংশ নেয় কালাই উপজেলার বিভিন্ন মসজিদের পেশ ইমাম, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, পৌর মেয়র হালিমুল আলম, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা কালাইয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সব কমিউনিটির পক্ষ থেকে পুলিশকে সহযোগিতার আশ্বাসের পাশাপাশি নিজেদেরও সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে জয়পুরহাট পল্লী বিদ্যুত এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে  সকাল দশটা থেকে ঘণ্টাব্যাপী স্থানীয় হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও র‌্যালি করে।

/টিএন/

আরও পড়ুন:

হাসনাত করিম কোথায়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী